Looking For Anything Specific?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক সম্পর্কে জানুন

 

ফেসবুক একটি অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে সহজে সংযুক্ত হতে পারে।


২০০৪ সালে মার্ক জাকারবার্গ তার বন্ধুদের নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এটি তৈরি করেন। শুরুতে এটি শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে এটি বিশ্বের সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।


ফেসবুক কীভাবে কাজ করে:


ফেসবুক ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ, দুটো মাধ্যমেই ব্যবহার করা যায়। ব্যবহারকারীকে প্রথমে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হয়, যেখানে সে নিজের নাম, ছবি, আগ্রহ ইত্যাদি দিয়ে প্রোফাইল তৈরি করে। এরপর সে বন্ধুদের খুঁজে বের করতে পারে, তাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং একে অপরের পোস্ট, ছবি ও ভিডিও দেখতে ও প্রতিক্রিয়া জানাতে পারে।


এছাড়া ব্যবহারকারীরা গ্রুপে যুক্ত হতে পারে, পেজ চালাতে পারে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান করতে পারে।


ফেসবুকের গুরুত্ব:


বর্তমান সময়ে ফেসবুক শুধু একটি সামাজিক প্ল্যাটফর্ম নয়, বরং একটি ব্যবসা ও প্রচার মাধ্যম হিসেবেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ছোট থেকে বড় সব ধরনের প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য ফেসবুক ব্যবহার করছে। ফেসবুক অ্যাডস-এর মাধ্যমে নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সে পৌঁছানো সম্ভব, যা ব্যবসায়ীদের জন্য অনেক উপকারী। এবং এতে ব্যবসার প্রসার ও অনেক দূর হচ্ছে।



কেন ফেসবুক এত জনপ্রিয়:


সব বয়সের ব্যবহারকারীদের জন্য ব্যবহারযোগ্য।


অ্যাকাউন্ট খোলা ও ব্যবহার একেবারেই ফ্রি।


পোস্ট, ছবি, ভিডিও, লাইভ, স্টোরি, রিল, মার্কেটপ্লেস – সব একসঙ্গে পাওয়া যায়।


বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা যায়।


বর্তমান সময়ে, একজন মানুষের সাথে অন্য একজন মানুষের যোগাযোগের বড় একটি মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। যেখানে একজনের পোস্টে বা ভিডিওতে আরেকজন আর প্রতিক্রিয়া জানাতে পারছে তার ভালো-মন্দ বিষয়গুলো জানাতে পারছে।


©RYz RIDOY

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ