ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করে। ২০০৫ সালে এটি চালু হয় এবং পরবর্তীতে ২০০৬ সালে প্রযুক্তি জায়ান্ট গুগল এটি কিনে নেয়। ইউটিউব ব্যবহারকারীদেরকে ভিডিও আপলোড, দেখা, মন্তব্য করা এবং ভিডিও শেয়ার করার সুযোগ দেয়। এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুবিধা দেয় এবং এখানে আপনি শিক্ষা, বিনোদন, সংগীত, সিনেমা, রান্না, খেলাধুলা, ব্লগ, বিভিন্ন মুভির ট্রেলার, বড় বড় মুভির সং, আপনার অজানা বিষয়, সহ অসংখ্য বিষয়ের ভিডিও খুঁজে পেতে পারেন।
ইউটিউব কীভাবে কাজ করে:
ব্যবহারকারীরাই কনটেন্ট তৈরি করে এবং সেটি এখানে আপলোড করে থাকে। যেকোনো ব্যক্তি নিজের একটি চ্যানেল তৈরি করে নিয়মিত ভিডিও প্রকাশ করতে পারে। দর্শকরা সেই ভিডিও দেখতে পারে, লাইক দিতে পারে, মন্তব্য করতে পারে এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারে।
ইউটিউব-এর গুরুত্ব:
বর্তমান সময়ে ইউটিউব কেবল বিনোদনের একটি মাধ্যম নয়; বরং এটি জ্ঞান অর্জনের একটি শক্তিশালী উৎস, ব্যবসার মার্কেটিং প্ল্যাটফর্ম এবং একটি আয়ের পথও বটে। অনেক কনটেন্ট ক্রিয়েটর ইউটিউব থেকে আয় করছেন বিজ্ঞাপন, স্পন্সর এবং প্রোডাক্ট রিভিউয়ের মাধ্যমে। শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়াল ও অনলাইন ক্লাস ভিডিওগুলো অনেক সহায়ক হয়ে উঠেছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে।
কেন ইউটিউব এত জনপ্রিয়:
ইউটিউব ব্যবহার করা খুবই সহজ, যেকোনো বয়সের মানুষ এটি ব্যবহার করতে পারে।
ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি যেকোনো ভিডিও বিনামূল্যে দেখতে পারবেন।
এখানে প্রায় সব ভাষার ভিডিও কনটেন্ট পাওয়া যায়, যার ফলে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে।
আপনি ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্তের ভিডিও বা বিশ্বের যে কোন দেশের মানুষের তৈরি করা ভিডিও দেখতে পারেন।
ইউটিউব তৈরি করার মূল উদ্দেশ্য ছিল ভিডিও শেয়ার করা, অর্থাৎ একজনার শেয়ার করা ভিডিও অন্যজন পৃথিবীর যেকোন প্রান্তে থেকেই দেখতে পাবে।
©RYz RIDOY

0 মন্তব্যসমূহ